ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

১৭ মে তাপসকে চেয়ারে বসাবেন মেয়র খোকন

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এখনও দায়িত্ব গ্রহণ করেননি। বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ হচ্ছে ১৬ মে। এর পর দিনই তাপসের জন্য মেয়রের চেয়ার ছেড়ে দেবেন খোকন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, কোভিড-১৯ মহামারীর কারণে তাপসের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় কোনো চমক থাকবে না। সাদামাঠাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হবে। বড় কোনো জমায়েত থাকবে না।

গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ইতিমধ্যে তিনি শপথও নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় সাড়ে তিন মাস অপেক্ষা করতে হলো তাপসকে।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া কো-অর্ডিনেটর তারেক শিকদার গণমাধ্যমকে বলেন, ১৭ মে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নিতে যাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি প্রস্তুতি নিয়েছেন। কীভাবে কাজ করবেন ইতিমধ্যে সে বিষয়ে তিনি কিছু পরিকল্পনাও নিয়েছেন। চেয়ারে বসার পর থেকেই সেগুলো বাস্তবায়ন শুরু করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

১৭ মে তাপসকে চেয়ারে বসাবেন মেয়র খোকন

আপডেট সময় ১২:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০