ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

করোনাভাইরাস: ১০ হাজার মৃত্যুর পর ব্রাজিলে তিন দিনের শোক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজারের বেশি। এমন পরিস্থিতিতে পাল্লা দিয়ে বাড়ছে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে ইতোমধ্যেই করোনায় প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে।

এই অবস্থার ভেতর দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

তবে, ব্রাজিলে ঠিক কত মানুষ মারা গেছে তা নিয়ে প্রশ্ন আছে। দেশটির বিরোধীদল এবং আন্তর্জাতিক গণমাধ্যমের শঙ্কা সরকারি হিসাবের থেকে কয়েক গুণ বেশি মানুষ সেখানে মারা গেছেন!

ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আল-জাজিরা জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজার ৬২৭ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে। আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৯৩৯ জন।

ব্রাজিল বিপদে পড়েছে টেস্ট নিয়ে সরকারি ‘গাফিলতির’ কারণে। করোনা পরীক্ষার ক্ষেত্রে একদম গুরুত্ব দেয়া হয়নি।

ব্রাজিলের আইনসভা ন্যাশনাল কংগ্রেস থেকে শোক ঘোষণার পর স্বাস্থ্যবিধি মেনে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩

করোনাভাইরাস: ১০ হাজার মৃত্যুর পর ব্রাজিলে তিন দিনের শোক

আপডেট সময় ১২:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০