ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যাত্রী ছাউনিতে পড়ে থাকা সেই নারীর লাশ দাফন করল পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে মৃত্যুবরণ করেন অজ্ঞাতপরিচয় এক নারী। বয়স আনুমানিক ৭০ বছর। করোনারোগী সন্দেহ কেউ লাশের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না।

অবশেষে জানাজা শেষে সেই নারীর মরদেহ দাফন করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। একই সঙ্গে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার দিবাগত রাত ১টার দিকে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় বসন্তপুর রেলওয়ে স্টেশন ঈদগাহ ময়দানে জানাজা শেষে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম, সাব-ইন্সপেক্টর (এসআই) হেমায়েত হোসেনসহ এলাকার ২৫-৩০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।

এর আগে রাত সাড়ে ১১ টার দিকে ওই নারীর লাশের নমুনা সংগ্রহ করেন জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন ও মেডিকেল টেকনোলজিস্ট নন্দ দুলাল সরকার।

শনিবার বিকাল ৩টার দিকে বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে মৃত্যুবরণ করেন ওই নারী। তবে করোনাভাইরাসে ওই নারীর মৃত্যু হতে পারে, এমন আতঙ্কে লাশটির কাছে যাচ্ছিল না কেউ। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এলাকাবাসীর সহযোগিতায় জানাজা শেষে দাফন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যাত্রী ছাউনিতে পড়ে থাকা সেই নারীর লাশ দাফন করল পুলিশ

আপডেট সময় ০১:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০