ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোগীর সংখ্যা যদি বাড়তে থাকলে কারফিউ দেওয়া যেতে পারে: ডা. আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, ‘আল্লাহ না করুন যদি পরিস্থিতি খারাপ হয়, রোগীর সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে ঈদের পর কিছুদিনের জন্য কঠোর লকডাউন দিতে হবে। দরকার হলে কারফিউ দেওয়া যেতে পারে।’

ডা. এবিএম আবদুল্লাহ মনে করেন যে, এখন যে হারে করোনা রোগীর সংখ্যা দেখা যাচ্ছে তাতে এটা একটা স্থিতিশীল অবস্থায় আছে এবং একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে। গতকাল এই সংখ্যাটা একটু কমেছে। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সরকার জীবন এবং জীবিকা দুটো বিষয় মাথায় রেখেই পরিকল্পনা গ্রহণ করছে। একটি আরেকটির পরিপূরক। অর্থনীতিকে যেমন সচল রাখতে হবে, তেমনি জীবন বাঁচাতে হবে। আর এ সমস্ত বিবেচনা করেই সরকার কিছু কিছু জিনিস খুলে দিয়েছে।

তবে ডা. আবদুল্লাহ মনে করেন যে, এই খুলে দেওয়ার ফলে যদি করোনার সংক্রমণ ব্যাপক বিস্তৃত হয় এবং করোনার সংক্রমণের হার যদি বাড়ে তাহলে ঈদের পর একটা কঠিন লকডাউন প্রয়োজন হতে পারে। তিনি মনে করেন যে, এখন পর্যন্ত বাংলাদেশে করোনার যে সংক্রমণের হার, সেটা উদ্বেগজনক নয়। কারণ এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে। আর ক’দিন পর বোঝা যাবে যে, বাংলাদেশ কী অবস্থায় আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দিনাজপুরে বস্তা থেকে সাপ বের করার সময় ছোবলে সাপুড়ের

রোগীর সংখ্যা যদি বাড়তে থাকলে কারফিউ দেওয়া যেতে পারে: ডা. আবদুল্লাহ

আপডেট সময় ১১:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০