ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পৃথিবীর খুব কাছে ব্ল্যাক হোলের সন্ধান

আকাশ আইসিটি ডেস্ক: 

পৃথিবীর নিকটতম ব্ল্যাক হোলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে যার দূরত্ব মাত্র এক হাজার আলোকবর্ষ। কিন্তু জ্যোতির্বিজ্ঞানের বিচারে পৃথিবী থেকে এই আলোকবর্ষ দূরত্বকে প্রতিবেশী‌র দূরত্বই বলা চলে। বুধবার ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটারির বিজ্ঞানী থোমাস রিভিনিয়াস একটি গবেষণা পত্রে এই দাবি করেছেন।

এর আগে পৃথিবীর সবচেয়ে কাছের ব্ল্যাক হোলটি ছিল ৩২০০ আলোকবর্ষ দূরে। ফলে বর্তমানে এটিই পৃথিবীর নিকটতম ব্ল্যাক হোল।

কিন্তু মুশকিল হল, ব্ল্যাক হোলের আকর্ষণ ক্ষমতা এতই বেশি যে এটি থেকে আলো ঠিকরে বেরোতে পারে না। সে কারণে প্রতিফলিত রশ্মির সাহায্যে এটিকে দেখতে পাই না আমরা। মহাকাশে তাই এই ব্ল্যাক হোলটি খুঁজে বের করা একান্ত অসম্ভব।

বিজ্ঞানীরা মনে করছেন, বেশিরভাগ ব্ল্যাক হোলের আশেপাশেই আর তার ভিতরে টেনে নেওয়ার মতো কিছু নেই। তাই এদের খুঁজে বের করা অসম্ভব।

বিজ্ঞানীরা এটিকে খুঁজে বের করতে পেরেছেন কারণ, এটির চারিদিকে তিনটি নক্ষত্র বা তারা মিটমিট করছে, বিজ্ঞানীরা বলছেন, ‘‌নৃত্যরত তারা।’‌ সেগুলির গতিবিধি যেন মানু্ষের নাচের মতো, অনেকটা ব্যালে ডান্সের মতো। এই অপরূপ মহাজাগতিক দৃশ্য তাঁরা প্রত্যক্ষ করেছেন।

চিলিতে একটি টেলিস্কোপ ব্যবহার করে তারা দেখেছেন, সূর্যের থেকে চার–পাঁচ গুণ বড় একটি নক্ষত্রকে একটি অজানা কালো বিন্দু ক্রমশ নিজের দিকে টেনে নিচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন, এ ব্ল্যাক হোল ছাড়া আর কিছু হতে পারে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পৃথিবীর খুব কাছে ব্ল্যাক হোলের সন্ধান

আপডেট সময় ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০