ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু

ফখরুল যদি চান ১০ টাকা কেজির চাল পাবেন: নৌ-প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস মোকাবিলায় বিএনপি মাঠে না থেকে শুধু সরকারের সমালোচনা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

একইসঙ্গে তিনি বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেছেন, মির্জা ফখরুল ইসলাম যদি মনে করেন, তিনি ১০ টাকা কেজির চালের আওতায় আসতে চান, রাস্তা পরিস্কার আছে। আপনি যদি ত্রাণ সাহায্যের আওতায় আসতে চান, সে রাস্তাও আমাদের পরিস্কার আছে। শুধু আপনাদের সম্মতি দরকার। আপনি সে ধরনের নিবেদন করলেই সরকার আপনাদের কাছে ত্রাণ ও ১০ টাকা কেজির চাল পৌঁছে দেবে।

শনিবার (০৯ মে) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটির উদ্যোগে শহরের গোর-এ- শহীদ ময়দানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে নৌপরিবহন মন্ত্রণালেয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেছে। ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর কথা বলে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, কিছু মানুষ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সরকারের বিষোদগার করছে। বিএনপি মহাসচিব বলছেন, দেশে ত্রাণকার্য সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। মির্জা ফখরুলকে বলতে চাই, ১০ টাকা কেজি চাল নিয়ে এর আগেও আপনারা অনেক সমালোচনা করেছেন। আজকে বাংলাদেশের এক কোটি মানুষ ১০ টাকা কেজি চাল পাচ্ছেন। ২০১৬ সালেই প্রধানমন্ত্রী কুড়িগ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। ১৯৪৯ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ যা বলেছে, তার প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করেছে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, যেখানেই অভিযোগ পাওয়া গেছে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫০ জনের মতো জনপ্রতিনিধি বরখাস্ত করা হয়েছে। তাদের সরানো হয়েছে সুষ্ঠু তদন্তের স্বার্থে। তদন্তের পর তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল, এমপি জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, জেলা ত্রাণ কমিটির আহ্বায়ক আলতাফুজ্জামাম মিতা, সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।

জেলা ত্রাণ কমিটির পক্ষ থেকে এ সময় ৫০০ দুস্থ লোকের হাতে ত্রাণ তুলে দেন প্রতিমন্ত্রী। পরে জেলা পরিষদের পক্ষ থেকে নিজের নির্বাচনী এলাকার কয়েকটি স্থানে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি

ফখরুল যদি চান ১০ টাকা কেজির চাল পাবেন: নৌ-প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০