ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে দেশবাসী: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় দলীয় কর্মী হত্যায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বলেছেন, ‘দেশবাসী এখন এক অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে। জনগণের নিকট জবাবদিহিতাহীন সরকারের প্রতিদিন প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ সর্বদায় আতঙ্কিত।’

শুক্রবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

কুমিল্লা দক্ষিণ জেলাধীন সদর উপজেলার ২নং পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুরের বিএনপির কর্মী মো. আলমগীর হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা সারাদেশকে নরকপুরীতে পরিণত করেছে। সরকারদলীয় সন্ত্রাসীরা দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে বর্বরোচিত কায়দায় হামলা চালিয়ে আসছে এবং তাদেরকে পৈশাচিকভাবে হত্যা করছে, এই পবিত্র মাহে রমজানেও সেইসব সন্ত্রাসীদের দানবীয় মূর্তি যেন আরও বিকট আকার ধারণ করেছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি কর্মী আলমগীর হোসেনকে রমজানের মধ্যেও নিষ্ঠুর কায়দায় হত্যা তারই নগ্ন বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের বেপরোয়া এবং লাগামহীন পৈশাচিক দানবীয় কর্মকাণ্ডে এখন দেশবাসীর প্রতিটি মুহূর্ত অতিবাহিত হচ্ছে গভীর শঙ্কায়।’

ফখরুল বলেন, ‘করোনাভাইরাসের মহামারিতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধী দলের ওপর গণবিরোধী সরকারের সন্ত্রাসী বাহিনীর নির্যাতনের মাত্রার কোনো কমতি নেই, বরং তা আরও বৃদ্ধি পেয়েছে।’

বিএনপি মহাসচিব আওয়ামী সরকারের দুঃশাসন থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দেশপ্রেমিক জনগণসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অবিলম্বে আলমগীর হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে দেশবাসী: ফখরুল

আপডেট সময় ০৪:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০