ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

শরীরে করোনা নিয়েই উদ্দাম পার্টিতে ম্যাডোনা!

আকাশ বিনোদন ডেস্ক: 

হলিউডের কিংবদন্তি পপ গায়িকা ম্যাডোনার শরীরের কয়েকদিন আগেই করোনার অস্তিত্ব পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় ঢাক-ঢোল পিটিয়ে নিজেই সে কথা জানিয়েছিলেন তিনি। এবার সেই অবস্থাতেই পার্টি করার অভিযোগ উঠল এই পপ তারকার বিরুদ্ধে। সেলিব্রিটি ফটোগ্রাফার স্টিভেন ক্লেইনের জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন মার্কিন গায়িকা।

সম্প্রতি স্টিভেন ও ম্যাডোনার উদ্দাম পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি দেখে স্পষ্ট, পারস্পরিক দূরত্ব বজায় রাখার কোনো চেষ্টাই করেননি ম্যাডোনা। উল্টে একে অপরের গায়ে ঢলে পড়েছেন। যদিও কোনো ধরনের নিয়ম ভাঙার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ম্যাডোনার ম্যানেজার। পার্টিতে থাকা সবাই এক মাসেরও বেশি কোয়ারেন্টাইনে ছিলেন বলে তার দাবি।

কয়েকদিন আগেই করোনার অ্যান্টিবডি টেস্ট করান ম্যাডোনা। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। শরীরে অ্যান্টিবডির উপস্থিতির অর্থ, সেই ব্যক্তি কোনো না কোনো সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে মার্কিন স্বাস্থ্য দপ্তর এখনও নিশ্চিত করে বলেনি যে, অ্যান্টিবডি থাকা মানেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে এবং তিনি আশঙ্কামুক্ত।

এর আগে কোয়ারেন্টাইনে থাকার সময়েও ম্যাডোনার একটি মন্তব্যে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। করোনা প্যানডেমিককে ‘দ্য গ্রেট ইকুয়ালাইজার’ বলে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে করোনা মোকাবিলায় দশ লাখ মার্কিন ডলার দান করে প্রশংসাও কুড়ান। সেই পুরনো বিতর্ক ফিকে হওয়ার আগে আবার বিতর্কে জড়ালেন পপ ক্যুইন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

শরীরে করোনা নিয়েই উদ্দাম পার্টিতে ম্যাডোনা!

আপডেট সময় ১০:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০