ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু

করোনা পরিস্থিতি জানতে বিভাগীয় পর্যায়ে বিএনপির পর্যবেক্ষণ সেল

আকাশ জাতীয় ডেস্ক: 

সারা দেশে করোনা পরিস্থিতি জানতে বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করেছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘জাতীয় করোনা পর্যবেক্ষণ সেল’-এর প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল গঠন করা হয়। এই সেল জেলা ও উপজেলা পর্যায় থেকে পরিস্থিতি প্রতিবেদন সংগ্রহ করে জাতীয় কমিটিকে জানাবে।

জানতে চাইলে বৈঠকে উপস্থিত জাতীয় করোনা সেলের সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে প্রধান করে এসব কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় নেতারা উপদেষ্টা হিসেবে থাকবেন। এছাড়া চিকিৎসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে কমিটিকে রাখতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এসব কমিটি বিএনপির ত্রাণ বিতরণ তদারকি করবে। কোথাও ত্রাণ বিতরণে বাধা দেয়া হচ্ছে কিনা- তা দেখবে। এছাড়া আক্রান্ত করোনা রোগীর হিসাব ও তাদের চিকিৎসাসহ স্থানীয় পর্যায়ে করোনা হাসপাতাল এবং সেখানকার চিকিৎসার চিত্রও তুলে আনবে। করোনা রোগীর প্রতি অমানবিক আচরণ করা হলে তাদের পাশে দাঁড়াবে এ কমিটি। পাশাপাশি সরকারি ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হচ্ছে কিনা- তাও প্রতিবেদনে তুলে ধরতে বলা হয়েছে।

স্থায়ী কমিটির সদস্য ও সেলের উপদেষ্টা ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে সেলের আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য এজেডএম জাহিদ হোসেন, ফরহাদ হালিম ডোনার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন আল রশিদ, আবদুস সালাম, রফিকুল ইসলাম, সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল উপস্থিত ছিলেন।

গত ৪ মে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ড. খন্দকার মোশাররফের নেতৃত্বে ১৩ সদস্যের ‘জাতীয় করোনা পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি

করোনা পরিস্থিতি জানতে বিভাগীয় পর্যায়ে বিএনপির পর্যবেক্ষণ সেল

আপডেট সময় ০৭:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০