ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাড়ি যেতে টানা ১২ ঘণ্টা হাঁটলেন ৭ মাসের অন্তঃসত্ত্বা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে ভারত জুড়ে চলছে লকডাউন। অদম্য সাহস নিয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা নিকিতা তার কর্মস্থল থেকে পায়ে হেটে ১২ ঘন্টার পথ পারি দেন। পরনে শাড়ি, টেনে পিছনে খোপা বাঁধা, আঁচল দিয়ে ঢাকা পেট- হনহনিয়ে হাঁটছেন প্রসূতি, কেবল হাঁটছেন রুদ্ধশ্বাসে… প্রখর রোদে পিঠ পুড়ছে, পুলিসের চোখরাঙানিতে জল আসছে চোখে- কিন্তু সবকিছুই উপেক্ষা করে হেঁটে চলেছেন বছর বত্রিশের মহিলা। টানা ১২ ঘণ্টা, একভাবে হেঁটেছেন সাত মাসের অন্তঃসত্ত্বা নিকিতা। উদ্দেশ্য সব বাধা পেরিয়ে পৌঁছতে হবে নিজের গ্রামে।

লকডাউনে আরও এক মন ভারি করা ছবি ধরা পড়ল মহারাষ্ট্রে। নেভি মুম্বইয়ের ঘানশোলি থেকে মহারাষ্ট্রের বুলধানা গ্রাম- কয়েকশো কিলোমিটার পথ। এই পথ পায়ে হেঁটেই উজিয়ে দিতে চান নিকিতা। লকডাউনে কাজের জায়গায় আটকে পড়েছিলেন তিনি। ফিরতে পারছেন না, একদিকে খাবার, টাকা পয়সা-সবই ফুরিয়ে আসছে। প্রশাসনের ওপর ভরসা রেখেছিলেন তিনি, কিন্তু আর ধৈর্য্য রাখতে পারেননি। সাত মাসের অন্তঃসত্ত্বা নিকিতা তাই ঠিকই করে ফেলেন বুলধানায় গ্রামের বাড়িতে হেঁটেই ফিরবেন তিনি।

অসম্ভব মনের জোর, আর মনের জোর-ব্যস এই পুঁজিকে সঙ্গে নিয়েই নিকিতা মাথার ওপর ছাউনি ছেড়ে রাস্তায় হাঁটা শুরু করেন মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে। একটানা হেঁটেছেন প্রায় ১২ ঘণ্টা। মাঝে অবশ্য কিছুক্ষণ জিরিয়ে নিয়েছেন। ক্যামেরা দেখে বললেন, “কী করব বাবু, আমাদের মতো লোকেদের জন্য তো আর জল খাবারের বেশি ব্যবস্থা নেই। সব শেষ হয়ে গিয়েছে। ফিরতেই হবে এবার।

ফিরতেই হবে নিকিতাকে! তাঁর সঙ্গে যে রয়েছে এক কুঁড়ি! লকডাউন ফুরিয়ে যাবে, কেটে যাবে দুর্যোগ, সুস্থ সমাজ দেখবে নিকিতার সন্তান। নিকিতার মতন আশাবাদী আমরাও। মনের জোর সঙ্গে থাকলে যে গোটা আকাশটাই চলে আসে হাতের মুঠোয়, তা ফের প্রমাণ করলেন নিকিতা! তবে প্রশ্ন তুলে দিলেন প্রশাসনের দায়িত্ব নিয়েও!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বাড়ি যেতে টানা ১২ ঘণ্টা হাঁটলেন ৭ মাসের অন্তঃসত্ত্বা!

আপডেট সময় ১০:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০