ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে গুলশানের হোটেল ওয়েস্টিনের কাছে গুলিবিদ্ধ হন তিনি। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহেদুল খবির চৌধুরী বলেন, গতকাল রাতে হোটেল ওয়েস্টিনে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সভা ছিল। সভা শেষে হোটেল থেকে বেরিয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি। তাঁর কাছেই পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন। তাঁদের একজনের শটগান থেকে গুলি বেরিয়ে তাঁর শরীর লাগে।

গুলিবিদ্ধ হওয়ার পর শাহেদুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ

আপডেট সময় ০২:৫৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭