ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রাণ যাতে না দিতে হয় সেজন্য সরকার সব খুলে দিচ্ছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

গরিব, অসহায় ও দুস্থ মানুষদের যাতে ত্রাণ না দিতে হয় সেজন্য সরকার অনৈতিক কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের উদ্দেশে তিনি বলেন, তারা সরকারের করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে অফিস-আদালত, শপিং মলসহ অন্যান্য প্রতিষ্ঠান খুলে দিচ্ছে। এতে আরও মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি শেখ রবিউল আউয়ালের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রিজভী বলেন, অনাচার দুর্নীতির সরকার আছে বলেই করোনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে। মানুষের আহাজারি, হাহাকারের কান্না শুনতে পাচ্ছি। নির্বাচিত সরকার থাকলে গরিব মানুষ ত্রাণ পেত। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হতো। মানুষকে মৃত্যুবরণ করতে হতো না।

তিনি বলেন, সাংবাদিক, পুলিশ, ডাক্তারসহ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছে। আগাম প্রস্তুতি থাকলে মানুষ আক্রান্ত হতো না। কিন্তু যে সময় প্রস্তুতি নেয়ার কথা ছিল সে সময় সরকার অন্য কাজে ব্যস্ত ছিল। সঠিক পদক্ষেপ না নেয়ায় এখন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

বিএনপি এই নেতা বলেন, সরকারের চাপ, হুমকি থাকার পরও বিএনপি নেতাকর্মীরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। আর সরকারি দলের লোকেরা জনগণের টাকায় কেনা ত্রাণ আত্মসাৎ করছে। ত্রাণের চাল, ডাল, তেল সরকারদলীয় চেয়ারম্যান-মেম্বার এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা চুরি করছে।

রিজভী বলেন, অসহায় দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কাজ না থাকায় না খেয়ে আছেন। না খেয়ে মারা যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী ঢাকাসহ সারা দেশে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দেশের দুর্যোগ মুহূর্তে আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি। সেদিকে সরকার নজর দিচ্ছে না। দেবে কীভাবে নিজেদের নেতাকর্মীদের পেট ভরাতে যা যা করা দরকার সরকার তাই করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ত্রাণ যাতে না দিতে হয় সেজন্য সরকার সব খুলে দিচ্ছে: রিজভী

আপডেট সময় ১০:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০