ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মদের দোকান খোলায় সব পরিশ্রম পানিতে গেল: হরভজন

আকাশ স্পোর্টস ডেস্ক:

সারা দেশে সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার। করোনা প্রতিরোধের সব স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে এ অনুমতি দেয়া হয়েছে। কিন্তু ঘটেছে হিতে বিপরীত।

৪০ দিন পর দোকান খোলায় প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমণের সব নিয়মকানুন শিকেয় তুলেছেন সাধারণ মানুষ। তাদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য চতুর্দিক থেকে সমালোচনার তীর ছুটে আসছে।

এবার ওদের (লোকজন) প্রশ্নবাণে বিদ্ধ করলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। সোশ্যাল মিডিয়া টুইটারে একটি ভিড়ের ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে ভাজ্জি লিখেছেন– সবাই মিলে এতদিন ধরে যে পরিশ্রম করেছেন, একদিন মদের দোকান খুলে সেসবে পানি ঢেলে দেয়া হলো। এটি মোটেই ভালো হলো না। ব্যাপকসংখ্যক লোক রাস্তায় নেমে পড়েছেন…। সামাজিক দূরত্ব কেন বজায় রাখা হচ্ছে না? এটি না আপনাদের জন্য ভালো, না আমাদের দেশের স্বার্থে মঙ্গল হলো।

সরকার মদের দোকান খোলার নির্দেশ দেয়ার পরই ভারতের বিভিন্ন অংশে মদ কেনার ধুম পড়ে যায়। বিভিন্ন নেশাদ্রব্য, পানীয় কিনতে বারে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ জনগণ। করোনার বিষয়ে সব কিছু জানা সত্ত্বেও বিশৃঙ্খলার সৃষ্টি করেন তারা।

কোথাও পরিস্থিতি সামাল দিতে জনগণের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এত কঠোর হয় তারা। বন্ধ করে দেয় মদের দোকানও। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

মদের দোকান খোলায় সব পরিশ্রম পানিতে গেল: হরভজন

আপডেট সময় ০৮:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০