ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

তরুণীকে দলবেঁধে ধর্ষণ করলেন তারা

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় স্বামী পরিত্যক্তা তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। দুই নৈশপ্রহরীসহ তিনজন ওই তরুণীর ওপর রোববার মধ্যরাতে পাশবিক নির্যাতন চালান। খবর পেয়ে অভিযান চালিয়ে সোমবার (০৪ মে) দুপুরে দুই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

গণধর্ষণের শিকার তরুণী উপজেলার মাইজবাগ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। বিয়ে হলেও স্বামী পরিত্যক্তা হয়ে বাবার সংসারে বসবাস করছিলেন তিনি। মানসিক সমস্যা থাকায় ওই তরুণী প্রায়ই রাতের বেলা বাইরে চলে যেতেন। পরে পরিবারের লোকজন তাকে খুঁজে বাড়ি নিয়ে যেতো।

রোববার রাতে ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে যান। রাত সাড়ে ১২টার দিকে বাড়ির কাছেই বটতলা বাজারের চলে যান। একা পেয়ে তরুণীর ওপর নজর পড়ে বাজারের নৈশপ্রহরী আবদুল মান্নান (৫৬), নূরুল ইসলাম (৪৫) ও আবদুল বারেক (৫৮) নামের আরেক ব্যক্তির।

তারা সবাই ভাসা গোকূল নগর গ্রামের বাসিন্দা। মান্নান ও নূরুল ইসলাম নৈশপ্রহরী হিসেবে কাজ করলেও বারেক বাজারে ঘুরতে গিয়েছিলেন।

রাতে তরুণীকে একা পেয়ে বাজারের পাশের ইটভাটার দক্ষিণ দিকের একটি স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন আবদুল মান্নান, নূরুল ইসলাম ও আবদুল বারেক। এ সময় তরুণীকে খুঁজতে থাকা বাবা টর্চের আলো ফেললে অভিযুক্তরা পালিয়ে যান।

সোমবার বেলা ১১টার দিকে থানায় মেয়েকে নিয়ে হাজির হন বাবা। নির্যাতনের বর্ণনা শুনে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিক অভিযানে যায়। পরে বাজারের নৈশপ্রহরী আবদুল মান্নান ও ভাসা গ্রামের আবদুল বারেককে গ্রেফতার করা হয়। নৈশপ্রহরী নূরুল ইসলাম পলাতক রয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, বাজারের নৈশপ্রহরীরা মিলে ইটভাটার পাশের একটি স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেছে। অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যজনকে গ্রেফতারেরচেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

তরুণীকে দলবেঁধে ধর্ষণ করলেন তারা

আপডেট সময় ১০:০১:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০