ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দে‌বিদ্বা‌রে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

ত্রাণ আওয়ামী লীগের নয় জনগণের টাকায় কেনা: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতিতে গরীব, অসহায়, দুস্থ, দিন এনে দিন খাওয়া মানুষদের ত্রাণ দেওয়া নিয়ে সরকার অনৈতিক কর্মকাণ্ড করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-সভাপতি শেখ রবিউল আউয়ালের উদ্যোগে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। মিরপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, অনাচার দুর্নীতির সরকার আছে বলেই করোনা মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। মানুষের আহাজারি, হাহাকার, কান্না শুনতে পাচ্ছি। নির্বাচিত সরকার থাকলে গরীব মানুষ ত্রাণ পেত। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হতো। মানুষকে মৃত্যুবরণ করতে হতো না। সাংবাদিক, পুলিশ আক্রান্ত হচ্ছে। আগাম প্রস্তুতি থাকলে মানুষ আক্রান্ত হতো না। কিন্তু যে সময় প্রস্তুতি নেওয়ার কথা ছিল, সে সময় সরকার অন্য কাজে ব্যস্ত ছিল। সঠিক পদক্ষেপ না নেওয়ায় এখন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

‘সরকার করোনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে অফিস-আদালত, শপিং মলসহ অন্যান্য প্রতিষ্ঠান খুলে দিচ্ছে। এতে মানুষের জীবন আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে।’

এই সংকটকালে সরকারের ভূমিকার সমালোচনা করে রিজভী আরও বলেন, অসহায়, দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায়, কাজ না থাকায় তারা না খেয়ে আছেন, না খেয়ে মারা যাচ্ছেন। বিএনপি’র নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী ঢাকাসহ সারাদেশে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। সরকারের চাপ, হুমকি থাকার পরও বিএনপি নেতাকর্মীরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। আর সরকারি দলের লোকেরা জনগণের টাকায় কেনা ত্রাণ আত্মসাৎ করছে। ত্রাণের চাল, ডাল, তেল, নুন চুরি করছে সরকারদলীয় চেয়ারম্যান মেম্বার এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিনা ভোটে সব জায়গায় জোর করে চেয়ারম্যান-মেম্বার বানানো হয়েছে। তারাই এখন ত্রাণ চুরি করছে। সরকারি ত্রাণ আওয়ামী লীগের টাকায় কেনা নয়, এগুলো জনগণের টাকায় কেনা। তারা একদিকে যেমন চুরি করছে অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের নামে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

ত্রাণ আওয়ামী লীগের নয় জনগণের টাকায় কেনা: রিজভী

আপডেট সময় ০৫:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০