ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

সরকারের সমালোচনার ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি।

কাদের আজ মঙ্গলবার সকালে (৫ মে) তার সরকারি বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন।

করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ- বিএনপি মহাসচিবের এই বক্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগের সময়ে তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। তারা কখনও জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার অভিন্ন টার্গেট দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই। তাই সবাইকেই সতর্ক থাকতে হবে। সবাই মিলেই করোনার বিরুদ্ধে লড়তে হবে। বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত টাস্কফোর্স গঠিত হলেও বিশ্বের কোথাও রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি।

মন্ত্রী বলেন, এই করোনার দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক চাকা সচল করতেও সরকার কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

সরকারের সমালোচনার ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি: কাদের

আপডেট সময় ০২:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০