ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে সেলুনে চুল কাটার সময় এসি বিস্ফোরণে নিহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

শাটার বন্ধ করে চুল-দাড়ি কাটার সময় রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, চুল কাটাতে যাওয়া রাসেল (২৮) ও পথচারী শাহ আলম (৫০)।

পল্টন থানার উপ-পরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পল্টন থানার অপজিটে ৪৪নং স্টাইল জোন সেলুনের মালিক কালাম (৪০) বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে দোকানের শাটার বন্ধ করে ভেতরে রাসেল নামে যুবকের চুল-দাড়ি কাটছিলেন। তখন দোকানের ভেতরের এসি বিকট শব্দের বিস্ফোরিত হয়। এতে এক পথচারী এবং তারা দুইজন দগ্ধ হন।

পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক ছিল। এরপর শুক্রবার (১ মে) দিবাগত রাতে রাসেলের মৃত্যু হয়। আর শনিবার (২ মে) দুপুরে মারা যান পথচারী শাহ আলম। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ ছিল বলে জানান উপ-পরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে সেলুনে চুল কাটার সময় এসি বিস্ফোরণে নিহত ২

আপডেট সময় ০৩:১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০