ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা নিশ্চিত করতে হবে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা অব্যাহত রাখতে নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপত্কালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, আজ বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। সরকারের আজ্ঞাবহ গণমাধ্যমের ভিড়ে কিছু কিছু মিডিয়া নানা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

অতীতের মতো ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা অব্যাহত রাখতে মিডিয়ায় স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও এর কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা এবং নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপত্কালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

বিএনপির এ নেতা বলেন, প্রাণঘাতী করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রন্টলাইনে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন।

করোনা পরিস্থিতিতে সারা দেশে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের পূর্ব প্রস্তুতির অভাবে চিকিৎসা উপকরণ, রোগ-নির্ণয়, চিকিৎসাব্যবস্থা কিছুই নেই আমাদের। দীর্ঘ সময় পেলেও অপরিণামদর্শী আহম্মকির কারণে বাংলাদেশে করোনার আঘাত এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা নিশ্চিত করতে হবে: রিজভী

আপডেট সময় ০৩:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০