ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুই ‘জঙ্গি’ মারতে গিয়ে প্রাণ গেল কর্নেল-মেজরসহ ৫ ভারতীয় সেনার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত শাসিত কাশ্মীরে ‘জিম্মি উদ্ধার’ অভিযানে গিয়ে দেশটির সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এক কর্নেল ও এক মেজর।

উত্তর কাশ্মীরের হান্দওয়ারা এলাকায় এ অভিযানে দুই স্বাধীনতাকামী যোদ্ধাও নিহত হয় বলে জানা গেছে। খবর দ্য হিন্দু ও এই সময়ের।

কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারার চাঞ্জমুল্লায় ওই ‘এনকাউন্টারে’ দুই ‘সন্ত্রাসী’ নিহত হন।

কর্মকর্তারা আরও দাবি করেন, ‘সন্ত্রাসীদের’ হাত থেকে ‘বেসামরিক জিম্মিদের উদ্ধার’ অভিযানে একটি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ওই সেনা কর্মকর্তারা।

অবশ্য ‘এই সময়’ জানায়, শনিবার সন্ধ্যায় কাশ্মীরের হান্দওয়ারায় বিপুলসংখ্যক জঙ্গির হদিস পায় ভারতীয় বাহিনী। হান্দওয়ারার একাধিক বাড়িতে ওই জঙ্গিরা আশ্রয় নেয় বলে খবর পাওয়া যায়।

ভারতীয় সেনা সূত্রে খবর, নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে ছিল জঙ্গিরা। এর পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। ‘পাক সন্ত্রাসবাদীর’ ছোড়া গুলিতে নিহত হন চার জওয়ান। অন্যদিকে হত্যা করা হয় দুই জঙ্গিকেও।

নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা পাঁচজন উল্লেখ করে এএনআই এক টুইটে জানায়, মৃতদের মধ্যে একজন কমান্ডিং অফিসার, একজন ২১ রাষ্ট্রীয় রাইফেল, ২ সেনা এবং একজন জম্মু-কাশ্মীরের পুলিশ রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দুই ‘জঙ্গি’ মারতে গিয়ে প্রাণ গেল কর্নেল-মেজরসহ ৫ ভারতীয় সেনার

আপডেট সময় ১০:২৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০