ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

করোনা জয় করে বাড়ি ফিরেছে ১০ মাসের শিশুটি

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ মাসের শিশু আবিরসহ ২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে করোনার চিকিৎসা দেওয়া দুটি হাসপাতাল থেকে মোট ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার (২ মে) দুপুরে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে ৫৭ বছর বয়সী মোহাম্মদ ইদ্রিস এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ১০ মাস বয়সী শিশু আবিরকে ছাড়পত্র দেওয়া হয়।

সুস্থ হয়ে বাড়ি ফেরা মোহাম্মদ ইদ্রিস নগরের উত্তর কাট্টলী এলাকার এবং শিশু আবির চন্দনাইশ উপজেলার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারা এলাকার বাসিন্দা।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, গত ২১ মার্চ রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী বলেন, সুস্থ হয়ে আরও ১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ১৪ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন।

তিনি বলেন, ছাড়পত্র পাওয়া রোগীকে সার্বক্ষণিক বাসায় থাকতে এবং হাসপাতাল থেকে যে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে তা মেনে চলার জন্য বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

করোনা জয় করে বাড়ি ফিরেছে ১০ মাসের শিশুটি

আপডেট সময় ০৪:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০