ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ড্রোন ব্যবহারে সফল লকডাউন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এ যেন আকাশে ওড়া ঠিক বোমারু বিমানের মতো। উড়তে দেখলেই ছুটছে রাস্তায় থাকা মানুষজন। হুড়মুড় করে ঢুকে পড়ছে বাড়িতে। লকডাউন মেনে মানুষকে ঘরবন্দি করতে পুলিশের এই ড্রোনই এখন মোক্ষম অস্ত্র। এ ধরনের ঘটনা দেখা যাচ্ছে ভারতের পশ্চিশবঙ্গে।

পশ্চিমবঙ্গের হাওড়াকে রেড স্টার জোন ঘোষণা করেছে প্রশাসন। হাওড়া সিটি পুলিশও শহরকে কোভিড শূন্য করার শপথ নিয়ে মাঠে নেমে পড়েছে। কড়াভাবে লকডাউন বহাল রয়েছে। নিয়ম না মেনে রাস্তায় বের হলেই গ্রেপ্তার করছে পুলিশ।

পুলিশের চোখ এড়িয়ে পাড়ার রকের সামনে ভিড় করে চলছিল আড্ডা। কেউ বুঝতে পারেনি মাথার উপর চক্কর কেটে ঘুরতে থাকা ড্রোন সেই ছবি তুলে নিয়েছে। তারপরই লকডাউন ভেঙে রাস্তায় থাকা সেই ব্যক্তিদের গ্রেফতার করে পুলিশ। হাওড়ার রেড জোনে মানুষকে লকডাউনের নিয়ম মানাতে রাস্তায় ড্রোন নামিয়ে চলছে কড়া নজরদারি।

এই চোর–পুলিশ খেলা যাতে বন্ধ হয় তাই ড্রোন দিয়ে লকডাউন ভঙ্গকারীদের ধরে ফেলছে পুলিশ। যারা বাড়ির বাইরে অযথা বেরোচ্ছিলেন তারা ড্রোন আতঙ্কে ঘর থেকে বেরোচ্ছেন না। এখন পর্যন্ত ড্রোন নজরদারিতে হাওড়া শহরে গ্রেপ্তারির সংখ্যাটা প্রায় একশো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ড্রোন ব্যবহারে সফল লকডাউন

আপডেট সময় ০৫:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০