ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে বাসেই হবে করোনা পরীক্ষা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সময়ের সাথে পাল্লা দিয়ে ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এখনো এই প্রাণঘাতী ভাইরাসের কোনো ওষুধ পাওয়া যায়নি। করোনা ঠেকাতে দরকার সামাজিক দূরত্ব মেনে চলা আর করোনা আক্রান্তদের চিহ্নিত করে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করা। যতো বেশি টেস্ট করা হবে ততো দ্রুত করোনা ছড়ানো ঠেকানো যাবে। তাই ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মহারাষ্ট্রের মুম্বাইয়ে এক ধরনের নতুন উদ্যোগ গ্রহণ করেছে বিরহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)। তারা চালু করেছে করোনা টেস্ট করার জন্য বাস সার্ভিস।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘কভিড ১৯ বাস’ নামে পরিচিত ওই বাসে সন্দেহভাজন করোনা রোগীদের টেস্ট করা হবে। বাসটিতে করোনাভাইরাস সনাক্তকরণের জন্য রয়েছে তাপমাত্রা স্ক্রিনিং করার ব্যবস্থা। রয়েছে ওটু-স্যাচুরেশন এবং এআইভিত্তিক এক্সরে। বাসটিতে আরটি-পিসিআর সোয়াব সংগ্রহের সুবিধাও রয়েছে। সরকার কেবল ভাইরাস সনাক্তকরণের জন্য আরটি-পিসিআর পরীক্ষার ব্যবহার বাধ্যতামূলক করেছে। আজ শুক্রাবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরে, স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ এবং মুম্বাইয়ের পৌর কমিশনার প্রবীন পরদেশী বাসটির উদ্বোধন করেছেন।

বিরহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, কভিডবাসটি বস্তি এলাকাগুলোতে পরিদর্শন করবে। সেই সঙ্গে উচ্চ ঝুঁকিযুক্ত সন্দেহভাজনদের পরীক্ষ করে আইসোলেশনে রাখার ব্যবস্থা করবে। ভারতে সবচেয়ে বেশি কারোনা আক্রান্ত মহারাষ্ট্রে। করোনায় এই প্রদেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুক্রবার দুপুর পর্যন্ত প্রদেশটিতে ১০ হাজার চারশ ৯৮ জন করোনা রোগী পাওয়া গেছে। মৃতের সংখ্যা ৪৫৯। আর সমগ্র ভারতে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ১১৪৭ জনের। সূত্র : ডিএনএ ইন্ডিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে বাসেই হবে করোনা পরীক্ষা

আপডেট সময় ০৪:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০