ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন করলেন রণবীর-আলিয়া, সাইফ-কারিনা

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের মরদেহের সৎকার সম্পন্ন হয়েছে। ৩০ এপ্রিল সকালে মু্ম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

বুধবার (২৯ এপ্রিল) সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঋষি কাপুর। চিকিৎসকের কথায় তাকে ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের হাসপাতালে। তখন সঙ্গে ছিলেন ঋষি-পত্নী নীতু কাপুরও।

বৃহস্পতিবার তার মৃত্যুর খবর পাওয়ার পর একে একে হাসপাতালে পৌঁছান ছেলে রণবীর কাপুর, ভাই রণধীর কাপুর, আলিয়া ভাটসহ আপনজন সকলে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ হাসপাতাল থেকে মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে নিয়ে যাওয়া হয় ঋষি কাপুরের মরদেহ।

ঋষির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন তার ছেলে রণবীর কাপুর, ভাই রণধীর কাপুর, সাইফ আলী খান, কারিনা কাপুর, আলিয়া ভাট এবং আরও অনেকে। স্বজনদের চোখের জলে শেষ বিদায় জানানো হয় এই মহাতারকাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত জুনিয়র এনটিআর

ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন করলেন রণবীর-আলিয়া, সাইফ-কারিনা

আপডেট সময় ০৭:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০