ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

কড়া নিরাপত্তায় মুম্বাইয়ের বুকে চিরশায়িত ইরফান খান

আকাশ বিনোদন ডেস্ক:

বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের তাণ্ডব চলছে, ঠিক তখন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। বুধবার (২৯ এপ্রিল) সকালে নন্দিত এই অভিনেতা মারা গেছেন।

দুপুরে তিনটার দিকে মুম্বাইয়ের ভারসোভা কবরস্থানে ইরফান খানকে চিরশায়িত করা হয়েছে। আগে থেকে কবরস্থান এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করে মুম্বাই পুলিশ। চলমান লকডাউন ভেঙে কেউ যাতে ভিড় করেতে না পারে সেজন্য দেওয়া হয় ব্যারিকেড। ইরফানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের সকল নিয়ম মেনেই তারা ইরফান খানকে শেষ বিদায় জানিয়েছেন।কফিনের ভেতর শুয়ে আছেন ইরফান খান

খান পরিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলে, পরিবারের সকলে ইরফানকে শেষশ্রদ্ধা জানিয়েছে। তার অকাল প্রয়াণে সবাই ভেঙে পড়েছে। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করছি। ইরফান শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন, কারণ তিনি একজন যোদ্ধা ছিলেন। আমাদের সবার মন শক্ত করতে হবে।

ইরফান খানকে শেষবার বিদায় জানাতে ভারসোভা কবরস্থানে উপস্থিত ছিলেন তার দুই ছেলে বাবিল ও আয়নসহ পরিবারের পাঁচ সদস্য। এছাড়া শেষযাত্রায় শামিল ছিলেন তিগমাংশু ধুলিয়া,বিশাল ভরদ্বাজের মতো বলিউডের সতীর্থরা এবং বেশ কয়েকজন অনুরাগী।ইরফান খানের শেষযাত্রায় শামিল ছিলেন বলিউডের বেশ কয়েকজন সতীর্থরা এবং অনুরাগী

বুধবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বলিউডের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ইরফান খান (৫৩)। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল।ভারসোভা কবরস্থানের ফটক

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা হয় এই অভিনেতার। গত বছর এপ্রিলে ভারতে ফেরেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

কড়া নিরাপত্তায় মুম্বাইয়ের বুকে চিরশায়িত ইরফান খান

আপডেট সময় ১০:১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০