ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ইরফান খান একজন ভালো মানুষ ছিলেন: ফারুকী

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন। বুধবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে মাত্র ৫৩ বছর বয়সে নন্দিত এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বলিউড-হলিউড ছাড়াও ইরফান খান অভিনয় করেছিলেন যৌথ প্রযোজিত বাংলা সিনেমা ‘ডুব’-এ। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথমবার অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটির জন্য ইরফান খান এসেছিলেন বাংলাদেশেও।

‘পিকু’খ্যাত অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারছেন না মোস্তফা সরয়ার ফারুকী। তার মৃত্যুর খবরে শুনে ফেসবুকে তিনি লেখেন,‘ওহ না! ঘুম থেকে ওঠে হৃদয়বিদারক সংবাদ পেলাম!’

বাংলানিউজের সঙ্গে আলাপে ফারুকী জানিয়েছেন, প্রায় বছরখানেক আগে ইরফান খান যখন লন্ডনে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন, তখন তার সঙ্গে শেষবার দেখা হয়েছিল তার। কিন্তু সেটাই যে শেষ দেখা হবে, তা তিনি কখনই ভাবতে পারেননি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এই মুহূর্তে আসলে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি যেমন অসাধারণ একজন অভিনেতা ছিলেন, তেমনই একজন ভালো মানুষ ছিলেন। তাকে হারানোর ক্ষতি কখনো পূরণ হবে না।’

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ডুব’র ক্রিয়েটিভ প্রডিউসার ছিলেন ইরফান খান। বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া এবং ভারত থেকে এসকে মুভিজ এই সিনেমার প্রযোজনা করে। এতে ইরফানের পাশাপাশি অভিনয় করেন রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র প্রমুখ। অনেক আলোচনা-সমালোচনার পর গত ২০১৭ সালের ২৭ অক্টোবরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

ইরফান খান একজন ভালো মানুষ ছিলেন: ফারুকী

আপডেট সময় ০৪:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০