ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোরবানির পশু জবাইয়ে ৬২৫ টি স্থান নির্ধারণ করা হয়েছে

আকাশ জাতীয় ডেস্ক:

এবার কোরবানির পশু জবাইয়ে ৬২৫টি স্থান নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব স্থানের তালিকা ডিএসসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রতিটি স্থানে কোরবানি পরিচালনায় একজন করে ইমাম অথবা কসাই থাকবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, কোরবানির বর্জ্য অপসারণের জন্য ইতিমধ্যে ডিএসসিসির সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে দেড় লাখ ব্যাগ পাঠানো হয়েছে। এর সঙ্গে ব্লিচিং পাউডার ও সেভলনও দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে হটলাইন নম্বর ০৯৬১১০০০৯৯৯ চালু করা হয়েছে। নাগরিকেরা এই নম্বরে কল দিয়ে বর্জ্য অপসারণের জন্য বলতে পারবেন।

বৃষ্টিতে কোরবানির পশু জবাই না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, গত বছর ঈদুল আজহার দিন সকাল থেকেই বৃষ্টি ছিল। এর মধ্যে ঈদের নামাজের পর বাসাবাড়ির নিচে ও ফুটপাতে কোরবানির পশু জবাই শুরু করেন বাসিন্দারা। এতে পশুর রক্ত পানিতে মিশে সড়কে ছড়িয়ে পড়েছে। দেখে মনে হয়েছে, ঢাকা শহর রক্তের বন্যায় ভেসে গেছে। এতে বাতাসে দুর্গন্ধ ছড়িয়েছে। পরে অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ডিএসসিসির একার পক্ষে কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব নয়। তাই রাজধানীর প্রত্যেককে সহযোগিতা করতে হবে।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থপতি মোবাশ্বের হোসেন, ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শফিকুল আলম প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোরবানির পশু জবাইয়ে ৬২৫ টি স্থান নির্ধারণ করা হয়েছে

আপডেট সময় ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭