ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯১ খেলোয়াড়ের পাশে তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এবার ৯১ জন অসহায় ক্রীড়াবিদকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে আয় রোজগারহীন হয়ে পড়া বিভিন্ন ইভেন্টের ৯১ ক্রীড়াবিদের সহায়তায় এগিয়ে এলেন তামিম।

স্থানীয় কোচ মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে সমন্বয় করে অসহায় ক্রীড়াবিদদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছেন তামিম।

আজ হুমায়ুন বলেন, ‘করোনাভাইরাস আমাদের দেশে মারাত্মক আকার ধারন করেছে এবং মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা ক্রিকেট-হকি-সাঁতার-ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের ক্রীড়াবিদদের কাছ পৌছানোর চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে সকলেই সমস্যায় আছে, পেশা ও অবস্থানের কারনে সামাজিক মর্যাদার বিবেচনা করে অনেক ক্রীড়াবিদই আছেন যারা সহায্য চাইতে পারেন না। তবে আমরা বুঝতে পারি, তারা সমস্যায় আছের। তামিম ঐ পরিবারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেছেন এবং তাদের আর্থিক সহায়তা দিয়েছেন।’

করোনাভাইরাসের শুরু থেকেই বিভিন্নভাবে অসহায়দের সহায়তার সর্বাত্মক চেষ্টা করছেন তামিম। বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এক মাসের বেতনের অর্ধেক ২৬ লাখ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দানে ভূমিকা রেখেছিলেন তামিম।

পরবর্তীতে জাতীয় দলের আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর সাথে সমন্বয় করে বেশ কিছু পরিবারকে ইফতার সামগ্রী সরবরাহ করছেন এবং পুরো রমজান জুড়েই তা চালিয়ে যাবেন।

এ মাসের শুরুতে, তরুণ স্প্রিন্টার ও পার্ট-টাইম ফুটবলার সামিউল ইসলামকে সহায়তা করেছেন তামিম। সম্প্রতি বাংলাদেশ জুট মিল কর্পোরেশনে চাকরি হারানোর পর সামিউলের পরিবার কষ্টে জীবনযাপন করছিলেন।

বাংলাদেশের সাঁতারু মাহফুজা খাতুন শিলা বলেন, ‘তামিমের মত আমি কোন ক্রীড়াবিদকে একসাথে এতগুলো ইভেন্টের খেলোয়াড়দের সহায়তা করতে দেখিনি।’

নিজ উদ্যোগে অসহায়দের জন্য যে কাজ করছেন তার পাশেও দাড়িয়েছেন তামিম। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছেন তামিম।

বাংলাদেশের সকল ক্রীড়া কার্যক্রম গেল মার্চের মাঝামাঝি সময় থেকে অনির্দিস্টকালের জন্য স্থগিত করা হয়েছে, বেশ কয়েকশ ক্রীড়াবিদ পরবর্তী প্রতিযোগিতা শুরুর অপেক্ষায় রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৯১ খেলোয়াড়ের পাশে তামিম

আপডেট সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০