ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘কমেন্টের আগে ভাবো আমিও তো কারও বোন, কারও মেয়ে’ : নুসরাত ফারিয়া

অাকাশ বিনোদন ডেস্ক:
গেল রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বস টু’ সিনেমার একটি গান নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামে এটি ছিল একটি আইটেম গান। এতে ফারিয়া পারফর্ম করেছেন কলকাতার নায়ক জিৎ-এর সঙ্গে। গানটিতে খোলামেলা পোশাক আর আবেদনময়ী নাচের কারণে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
পরে অবশ্য গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয় আদালত। এসব নিয়ে বিভিন্ন সময় নিজের বক্তব্য প্রকাশ করেছেন ফারিয়া। ভক্তদের উদ্দেশ্যে আবারও নিজের অবস্থানটাও পরিস্কার করলেন এই নায়িকা।
বন্ধু ও ভক্তদের প্রশংসা করে ফারিয়া বলেন, আমাকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে। আমি কখনোই আমার সমালোচকদের হিট ব্যাক করবো না। কারণ আজ যে নুসরাত ফারিয়া আপনার সামনে বসে কথা বলছে, এটা শুধু তাদের কারণেই সম্ভব হয়েছে। তারা একটা আরজেকে সিনেমা কর, সিনেমা কর, সিনেমা কর বলে আজকে মুভি করিয়েছে। তাই আজ আমি যা, তার জন্য আমি আমার ফ্যানদের কাছে দায়বদ্ধ।
ফারিয়া আরো বলেন, ‘আমি হয়তো অস্ট্রেলিয়া চলে যেতাম, পড়াশোনা করতাম বা অন্যকিছু একটা। আমি ফ্যানদের একটা কথাই বলবো। তোমরা আমাকে বানিয়েছো, তোমাদেরই দায়িত্ব আমাকে মনিটর করা। তবে আমাকে নিয়ে কমেন্ট করার আগে যদি ভাবো আমিও তো কারও বোন, কারও মেয়ে…।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

‘কমেন্টের আগে ভাবো আমিও তো কারও বোন, কারও মেয়ে’ : নুসরাত ফারিয়া

আপডেট সময় ০১:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭