ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন দল হিসেবে অপরাধের সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বাণিজ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ জুতা চুরি নিয়ে সংঘর্ষ, জবিতে সাংবাদিকসহ আহত ১৩ বংশালে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু

সবার কাছে দোয়া চেয়েছেন অসুস্থ রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সুস্থতা কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, রোববার (২৬ এপ্রিল) রাত থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন। সুস্থতা কামনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, ১৯৮৪ সালে রিজভী আহমেদের পেটে ও মেরুদণ্ডে গুলি লাগার কারণে তার মাঝে মধ্যেই সাবএকিউট ইনটেস্টাইনাল অবস্ট্রাকসন সমস্যা সৃষ্টি হয়। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য পূর্বে তিনি আমেরিকায় অপারেশন করেছিলেন। রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগছিলেন। এসময় তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়।

এ বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উদ্যোগে দেওয়া ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। রোববার দিনভর বিভিন্ন জায়গায় ত্রাণ দেওয়ার কাজে অংশ নিয়ে রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন

সবার কাছে দোয়া চেয়েছেন অসুস্থ রিজভী

আপডেট সময় ০৩:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০