ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লকডাউনে বাড়িতে তাসের আসর, নারী ও শিশুসহ আক্রান্ত ৪০

প্রতীকী ছবি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা হানা দিয়েছে গোটা বিশ্বে। দেশে দেশে চলছে লকডাউন। তবে লকডাউনে ঘরবন্দী হয়ে মন ভালো নেই অনেকেরই। ভারতের অন্ধ্রপ্রদেশে লকডাউনে সময় কাটাতে দু’জন ট্রাকচালক পৃথকভাবে নিজ বাড়িতে বসালেন তাসের আসর। সেই তাসের আসর থেকেই নারী ও শিশুসহ করোনা আক্রান্ত হলেন ৪০ জন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারতে।

জানা গেছে, ভারতে ভয়াবহ এ পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়ে এমনই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলার বিজয়ওয়াড়া শহরে। শনিবার এই খবরের সত্যতা প্রকাশ করেন কৃষ্ণ জেলার কালেক্টর মহম্মদ ইমতিয়াজ। তিনি জানান, সময় কাটাতে বন্ধুবান্ধব ও নারী-শিশুসহ পরিবারকে সঙ্গে বাড়িতে তাসের আসর বসিয়েছিলেন এক ট্রাকচালক। সেখান থেকে ২৪ জনের শরীরে ছড়িয়েছে করোনাভাইরাস।

তিনি আরও জানান, এই ঘটনার পাশাপাশি বিজয়ওয়াড়া কৃষ্ণ লঙ্কা এলাকায় আরো এক ট্রাক ড্রাইভার নিজের বাড়িতে তাসের আসর জমানোয় সেখানেও ১৫ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর ফলে গত দু’দিনে অন্ধ্রপ্রদেশে তাসের আসর থেকে কোন আক্রান্ত হয়েছেন ৪০ জন। পরিস্থিতি সামাল দিতে অন্ধপ্রদেশ সরকার জনগণের কাছে অনুরোধ করেছেন লকডাউন সঠিকভাবে পালন করার জন্য।

প্রসঙ্গত, ভারতের একাধিক শহরের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াকে করোনার হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র এই শহরেই এখন পর্যন্ত শতাধিক মানুষ করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জনসাধারণের গাফিলতির জন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে আরও আক্রান্তের সংখ্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লকডাউনে বাড়িতে তাসের আসর, নারী ও শিশুসহ আক্রান্ত ৪০

আপডেট সময় ০৩:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০