ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রমজানে করোনা যুদ্ধে যেন জয়ী হতে পারি আমরা: নরেন্দ্র মোদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মুসলিম বিশ্বকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার এক টুইটবার্তায় রমজানে সবার সুস্বাস্থ্য ও নিরাপত্তার পাশাপাশি করো’না’ভা’ইরাস মহা’মা’রি নিয়ন্ত্রণের আশাপ্রকাশ করেছেন তিনি।

টুইটে নরেন্দ্র মোদি লেখেন, ‘রমজান মুবারক! আমি সবার নিরাপত্তা, সুস্থতা ও উন্নতি কামনা করি। পবিত্র এই মাসে মহানুভবতা, সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের প্রাচুর্য নেমে আসুক। আমরা যেন করোনা’ভা’ই’রাসের বি’রু’দ্ধে চলমান যু’দ্ধে জয়ী হই এবং একটি স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তুলতে পারি।’

ভারতের কেরালা ও কর্ণাটকের উপকূলীয় এলাকাগুলোতে শুক্রবার থেকেই রোজা পালন শুরু করেছেন স্থানীয় মুসলিমরা। শনিবার থেকে শুরু হয়েছে দেশটির বাকি অংশেও।

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতীয় সরকার, আলেম ও মুসলিম নেতারা এবারের রমজানে সবাইকে বাড়িতেই নামাজ ও ইফতারি আয়োজনের অনুরোধ জানিয়েছেন। প্রাণ’ঘা’তী করো’না’ভা’ইরাসের বিস্তার রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

দিল্লি জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি আপাতত কাউকে ইফতারিতে আমন্ত্রণ না জানানো এবং বাড়িতে নামাজের সময়ও এক রুমে তিনজনের বেশি না দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

ইতোমধ্যেই মসজিদের বাইরে জনসচেতনতামূলক পোস্টার লাগানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘করোনা’ভা’ই’রাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। এ কারণে মসজিদের পরিবর্তে বাড়িতেই নামাজ আদায় করুন।’

দিল্লি পুলিশ জানিয়েছে, জাতীয় নির্দেশনা মোতাবেক মসজিদে নামাজ আদায় বন্ধ থাকলেও যথারীতি আজান দেয়া হবে। রমজান মাসে সবাইকে ল’ক’ডাউনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রমজানে করোনা যুদ্ধে যেন জয়ী হতে পারি আমরা: নরেন্দ্র মোদি

আপডেট সময় ১০:২২:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০