ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সোনু নিগমকে গ্রেফতারে দুবাই পুলিশকে অনুরোধ!

আকাশ বিনোদন ডেস্ক:  

২০১৭ সালে মাইকে আজান দেয়ার প্রতিবাদ করে তোপের মুখে পড়েছিলেন বলিউড সঙ্গীত শিল্পী সোনু নিগম।

করোনা পরিস্থিতির মধ্যে আবার সেই বির্তক সামনে এলো। শুধু তাই নয়, সোনু নিগমকে গ্রেফতারের জন্য অনুরোধও করেছেন নেটিজেনদের একাংশ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনুকে নেটিজেনদের প্রশ্ন তোলেন, সোনু এখন দুবাইয়ে রয়েছেন। দুবাই মুসলিম প্রধান দেশ। সেখানে তো তাকে রোজ আজান শুনতে হচ্ছে। এখন কেন বিরোধিতা করছেন না সোনু?

অনেকে আবার সোনুর পুরনো টুইটের স্ক্রিনশট দুবাই পুলিশকে ট্যাগ করছেন। এবং দুবাই পুলিশের কাছে তারা আবেদন জানিয়েছেন, সোনুকে গ্রেফতার করা হোক।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের এই মুহূর্তে দুবাইতে সপরিবারে আটকে পড়েছেন সোনু নিগম। সেখান থেকে মহামারী করোনাকে হারানোর জন্য সবাইকে একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আর কিছুই হতে পারে না বলে জানিয়েছেন তিনি।

এছাড়া নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সোনু নিগম। যেখানে দুবাইয়ের একটি জিমে শরীরচর্চার সময় এই শিল্পীকে বলতে শোনা যায়, ‘অনেকেই আমাকে ঠিক করে জানেন না, সে কারণেই তারা ঠিক বুঝতে পারেন না। আর আমি এটা খারাপভাবে নিই না, কারণ ওনারা তো ঠিক করে আমাকে জানেনই না। তবে যারা পাশে থেকেছেন তাদের ধন্যবাদ। আমার গুরু আমায় শিখিয়েছিলেন যে সম্মান দেয়, সেই আবার কখনও অসম্মান করে বসে।’

তবে সোনু যে এই বক্তব্য টুইটারে নতুন করে ওঠা আজান বিতর্ক নিয়েই রেখেছেন, তা অবশ্য তিনি স্পষ্ট করেননি।

প্রসঙ্গত ২০১৭ সালে ওই বিতর্কের পরই তিনি টুইটার অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

সোনু নিগমকে গ্রেফতারে দুবাই পুলিশকে অনুরোধ!

আপডেট সময় ১০:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০