ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনার সংক্রমণ থেকে কীভাবে বাঁচবেন, পরামর্শ দিলেন ডা. এজাজ

আকাশ বিনোদন ডেস্ক:  

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বেশকিছু পরামর্শ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল হক এজাজ।

তিনি বললেন, করোনার উপসর্গ দিলে যেসব জায়গায় করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে সেখানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। তারা যদি উপসর্গ দেখে মনে করে পরীক্ষা করা দরকার তাহলে করবে। আর যত বেশি পরীক্ষা হবে তত বেশি মঙ্গল।

‘এখন তো পরীক্ষা করা সহজ হয়ে গেছে, জেলা পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় গুলোতেও করোনা পরীক্ষা শুরু হয়েছে। তাই কঠিন উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাতে হবে।’

অভিনেতা এজাজ বলেন, আমাদের দেশের যা অবস্থা তাতে করে আমাদের সতর্ক না হয়ে উপায় নেই। সামাজিক দূরত্ব মেনে চলতে কেন যে পারি না, আমরা নিজের চোখে বিপদ না দেখলে সতর্ক হতে চাই না। এখন দেশের যে অবস্থা এখন সতর্ক না হলে আমরা ভয়াবহ খারাপ অবস্থার দিকে যাবো।

তিনি আরও বলেন, আমরা পালিয়ে বাঁচতে চাইছি। আমরা ইতালি, ফ্রান্স থেকে পালিয়ে বাংলাদেশে এসে বাঁচতে চাইছি, নারায়ণগঞ্জ, ঢাকা থেকে পালিয়ে গ্রামে গিয়ে বাঁচতে চাইছি।

‘এটা আসলে বাঁচা নয়, আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। একইসাথে আপনার আশেপাশের মানুষেরাও মৃত্যুর দিকে চলে আসছে আপনার কারণে। এটাকে বাঁচা বলে না, নিজেই নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। নিজের জায়গা থেকে বাঁচুন’, বলেন এই চিকিৎসক।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাত ধরে অভিনয়ে আসেন এজাজুল ইসলাম। তারপর অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পেশায় চিকিৎসক হলেও অভিনেতা হিসেবে খ্যাতি পেয়েছেন এজাজুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনার সংক্রমণ থেকে কীভাবে বাঁচবেন, পরামর্শ দিলেন ডা. এজাজ

আপডেট সময় ০৯:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০