ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু

শুধু দলীয় লোকদের পেট ভরাচ্ছে সরকার: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন থাকায় কর্মহীন গরিব মানুষের খাবারের ব্যবস্থা না করে সরকার শুধু নিজেদের দলীয় লোকদের পেট ভরাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আজকে সারা দেশে করোনা ভাইরাসের কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা দেখছি সরকার এগিয়ে আসছে না। তারা নানাভাবে চৌর্যবৃত্তি করে দলীয় লোকদের পেট ভরাচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ধোলাইখাল এলাকায় গরিব, অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, আজকে বাংলাদেশে প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। করোনার কারণে সারা দেশে কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার খুঁজছে। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। এ দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারি দলের চেয়ারম্যান মেম্বার ত্রাণের চাল, ডাল, তেল চুরি করছে। গরিব মানুষের জন্য সরকার কিছুই করছে না। বরং ত্রাণের হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারের বাড়িতে। এইটা কি একটা জনকল্যাণমূলক সরকারের চরিত্র?

তিনি বলেন, সরকার নানাভাবে চৌর্যবৃত্তি করে দলীয় লোকদের পেট ভরাচ্ছে। এভাবে চলতে পারে না। আজকে সব রাজনৈতিক দলগুলোর উচিত ছিল একসঙ্গে কর্মহীন গরিব মানুষের পাশে দাঁড়ানো। সেটা হয়নি। করোনায় ভয় পেলে হবে না। বরং সবাইকে এগিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী

শুধু দলীয় লোকদের পেট ভরাচ্ছে সরকার: রিজভী

আপডেট সময় ০২:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০