ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

খালেদা জিয়ার রমজান কাটবে কোয়ারেন্টাইনেই

আকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় কারাগার থেকে নির্বাহী আদেশে মুক্তি পেলেও এখনো ঘরবন্দি বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। করোনাভাইরাসের কারণে কার্যত ‘লকডাউন’ চলায় হাসপাতালে গিয়ে চিকিৎসাও নিতে পারছেন না তিনি। বাসায় ফেরার পর প্রথমে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকলেও এখনো একই অবস্থায় আছেন তিনি।

রমজান শুরুর প্রাক্কালে শুক্রবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কোয়ারেন্টাইনেই চেয়ারপারসনের রজমান কাটবে।

তিনি বলেন, ‘ম্যাডাম এখন কোয়ারেন্টাইনেই আছেন। যেহেতু গোটা জাতি শাটডাউনে আছে, চলাচল এবং সব কিছুই বন্ধ। উনি (ম্যাডাম) উনার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসাধীন আছেন এবং এভাবে কোয়ারেন্টাইনে থেকে তিনি রমজানের রোজা পালন করবেন।’

রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান বিএনপি মহাসচিব।

জানা গেছে, খালেদা জিয়া দুই পুত্রবধু ও নাতনীদের সঙ্গে টেলিফোনে কথা বলে, কোরআন তেলোয়াত, তসবিহ পাঠসহ বই পড়ে সময় কাটাচ্ছেন।

গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ওঠেন অসুস্থ খালেদা। বাসার দোতলায় চিকিৎসকদের পরামর্শক্রমে তিনি ১৪ দিন কোয়ারেইন্টাইনে ছিলেন।

লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার চিকিৎসার সব কিছু তত্ত্বাবধান করছেন।

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থারাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এজেএম জাহিদ হোসেন দৈনিক আকাশকে বলেন, ম্যাডামের শারীরিক অসুস্থতাটা পূর্বের ন্যায়ই আছে। এটা বিভিন্ন কারণে হচ্ছে। হাত-পায়ের ব্যথা আগের মতোই আছে। আজকে হয়ত একটু ভালো থাকে আবার কালকে প্রচণ্ড ব্যথা থাকে। ব্যথা উপশমের জন্য থেরাপি দেয়া হচ্ছে। উনার ডায়াবেটিস বেশ অনিয়ন্ত্রিত।’

গুলশানের ‘ফিরোজা’র দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা জানান, খালেদা জিয়ার বাসায় প্রবেশাধিকার সংরক্ষিত। শুধুমাত্র চিকিৎসক টিমের সদস্য ও কয়েকজন নিকট আত্মীয়স্বজন বাসায় প্রবেশাধিকার রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

খালেদা জিয়ার রমজান কাটবে কোয়ারেন্টাইনেই

আপডেট সময় ০৯:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০