ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত কেন অবৈধ নয়: হাইকোর্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

নতুন করে গঠন করা রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের দু’টি ধারা ও রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার একটি বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, নির্বাচন কমিশন সচিব ও কমিশনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের বেঞ্চ বুধবার এ রুল জারি করে। রিটের পক্ষে ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি, ১২ (৩) (এ) এবং বিধিমালার ৬ (ঞ) ধারা উল্লেখ করে আবেদনে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘একবারের সংসদ সদস্য থাকতে হবে, শতকরা ৫ ভোট পেয়েছেন এমন তথ্যসহ এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কমিটি, ১০০ উপজেলায় দফতর,এক থানায় ২০০ ভোটার সদস্যের প্রমাণ থাকতে হবে-এসব শর্ত সংবিধান পরিপন্থী। আগে দরকার নিবন্ধন,পরে এ শর্তগুলো পূরণ করা হবে। কিন্তু অনেক দল এসব শর্ত পূরণে প্রতারণার আশ্রয় নেবে। এজন্য শর্ত তুলে দেওয়া দরকার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত কেন অবৈধ নয়: হাইকোর্ট

আপডেট সময় ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭