ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেপালে বন্যাদুর্গতদের মাঝে মনীষা কৈরালা

অাকাশ বিনোদন ডেস্ক:

নিজের জীবনে বারবার ঝড় বয়ে গেছে। ক্যানসারের সঙ্গে লড়াই, বিবাহবিচ্ছেদসহ নানা জটিলতার মুখোমুখি হয়েছেন। সব প্রতিকূল স্রোত, ঝড়ঝাপটা সামলে নিয়েছেন মনীষা কৈরালা। রুপালি পর্দার গ্ল্যামারে ভরা মিথ্যে জীবন থেকে বেরিয়ে অন্য এক জীবনের স্বাদ পেয়েছেন। ভীষণ রকমের মানবিক সেই জীবনে সাধারণ মানুষের নিত্যদিনের টিকে থাকার লড়াইটা দেখেন বলেই তাঁদের পাশে দাঁড়ান। নেপালে ভূমিকম্পের পর এবার ভয়াবহ বন্যা। সেই বন্যাদুর্গত মানুষের পাশে ছুটে যাচ্ছেন বলিউড তারকা।২১ আগস্ট দুপুরে মনীষা টুইট করছেন, ‘বছর খানেক আগে ভূমিকম্পে কার্যত লন্ডভন্ড হয়ে যায় এই দেশ। এবার বন্যার থাবা…আমার মন ভেঙে গেছে।’
নিজের জন্মভূমির মানুষগুলোর পাশে দাঁড়াতে বন্যা জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ত্রাণকর্মী দলের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিতে নেপাল উড়ে গেছেন মনীষা। হয়তো সর্বক্ষণ দুর্গত মানুষের জন্য কাজ করতে পারবেন না। কিন্তু তাঁর উপস্থিতি নেপালের মানুষের মুখে হাসি ফোটাবে। ত্রাণকর্মীদের উজ্জীবিত করবে। সরাসরি দুর্গত এলাকায় ছুটে যাওয়াও তো অনেক তারকার জন্য বিরল ঘটনা।

সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ চলচ্চিত্রটি দিয়ে নেপালি সুন্দরী মনীষা কৈরালার বলিউডে অভিষেক হয়েছিল। ‘১৯৪২: আ লাভ স্টোরি’, ‘বোম্বে, দিল সে’, ‘আকেলে হাম আকেলে তুম’-এর মতো বেশ কিছু বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন।২০১২ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে। সফল চিকিৎসার পর সেরেও ওঠেন। ৪৭ বছর বয়সী এ অভিনেত্রী এখন নানা ধরনের সামাজিক কাজে যুক্ত। সূত্র: টিওআই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেপালে বন্যাদুর্গতদের মাঝে মনীষা কৈরালা

আপডেট সময় ০৫:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭