ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান সংস্কার হওয়া উচিত: ঢাবি উপাচার্য বিদেশিদের গোলামি নয়: চরমোনাই পীর ‘প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ’:আখতার হোসেন প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো কোটি মানুষের, কোটি পরিবারের সমৃদ্ধি আসবে: উপদেষ্টা মাহদী আমিন স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৮১ এমপি সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার: রণধীর জয়সোয়াল শেখ হাসিনার সব অপকর্মের রেকর্ড জুলাই জাদুঘরে: স্পিকার বিএনপি-জামায়াতসহ সবার মতামত নিয়েই বাণিজ্য চুক্তি হয়েছিল:ফরিদা আখতার অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী সরকার স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে কাজ শুরু করেছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দ্বিতীয়বার বাবা হলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

কয়েকদিন আগেই সাকিব আল হাসান জানিয়েছিলেন যে, দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন তিনি। অবশেষে সেই অপেক্ষা ফুরাল। সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে এবারও এলো কন্যা সন্তান। শুক্রবার সন্ধ্যায় সাকিবের ব্যক্তিগত ম্যানেজার রাব্বি আমিন সোহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সাকিব তার স্ত্রী-কন্যার সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথমবারের মতো বাবা হন সাকিব। তার বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। বিশ্বব্যাপী বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। কিছুদিন আগেই ৩৩তম জন্মদিন পালন করেছেন এই খ্যাতনামা অলরাউন্ডার।

সমগ্র বিশ্ব এখন করোনাভাইরাসের আক্রমণে বিপর্যস্ত। বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে। সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে থাকলেও সেখান থেকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

করোনা মোকাবেলার জন্য সাকিব চালু করেছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অর্থ সংগ্রহ করছেন। করোনায় বিপর্যস্ত মানুষকে সহায়তা করার জন্য সাকিব তার প্রিয় ব্যাট নিলামে বিক্রি করে দিয়েছেন। ২০১৯ বিশ্বকাপে খেলা সাকিবের ব্যাটটি নিলামে ২০ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছেন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

দ্বিতীয়বার বাবা হলেন সাকিব

আপডেট সময় ০৭:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০