ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মারা গেছেন মন্ত্রীর সেই গানম্যানের গুলিতে আহত মহিম

আকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি’র গানম্যান পুলিশের এএসআই কিশোর সরকারের গুলিতে আহত মুহিন হোসেন মহিম (৩৪) মারা গেছেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এএসআই কিশোর সরকারের গুলিতে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত ও মাহিন উদ্দিন মহিম (৩৪) নামে আরেকজন আহত হয়েছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার ৮ দিন পর ভোরে তার মৃত্যু হয়েছে। মহিম টাঙ্গাইলের মির্জাপুর থানার আজগানা দাবলা পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

অভিযুক্ত পুলিশের এএসআই কিশোর কুমার মন্ডলকে পরের দিন শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ছয় রাউন্ড তাজা গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এএসআই কিশোর কুমার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ চন্দ্র মন্ডলের ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মারা গেছেন মন্ত্রীর সেই গানম্যানের গুলিতে আহত মহিম

আপডেট সময় ১১:২৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০