ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫০ তম বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল

আকাশ আইসিটি ডেস্ক: 

প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসটি পালিত হয়ে আসছে। সর্বপ্রথম ১৯৭০ খ্রিস্টাব্দে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘ক্লাইমেট অ্যাকশন’। বুধবার (২২ এপ্রিল) অন্যান্যদের মতো দিবসটি পালন করছে জনপ্রিয় সার্চইঞ্জিন জায়ান্ট গুগলও।

গুগলের হোম পেজে ঢুকলেই দেখা যাচ্ছে অ্যানিমেটেড বিশেষ ডুডল। গুগলের হোমপেজে ‘বিশ্ব ধরিত্রী দিবস’র শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। অ্যানিমেটেডে ক্লিক করলে দেখা যাচ্ছে, পাঁচ রঙের ফুল। এরপর একটি মৌমাছি। মৌমাছিটি ফুলের মধু পান করছে। আর মধু পানে এক ফুল থেকে অন্য ফুলে বসছে। এতে ফুলের পরাগায়ন হচ্ছে। পরাগায়নের সঙ্গে সঙ্গে অনেকগুলো ফুল ফুটছে। কীটপতঙ্গ কীভাবে আমাদের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে ধরিত্রীকে বাঁচিয়ে রেখেছে। সেটাই ফুটিয়ে তুলতে চমৎকার একটি অ্যানিমেটেড বানিয়েছে ডুডল।

গুগল বলেছে, বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের ওপর করোনার সংক্রমণ রুখতে মানুষ একে অপরের দিকে আগের চেয়ে অনেক বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন। তাদের নতুন করে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করেছি আমরা। পরিবেশ এবং প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই এই দিবসটির মূললক্ষ্য।

এর আগেও করোনা ভাইরাসে যেসব চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী ও যারা প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিসেবা দিচ্ছেন। তাদেরও কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ ডুডল বানিয়েছে গুগল। এছাড়া বিশ্বের চিকিৎসাকর্মীদের হার্ট ইমোজি দিয়ে একরাশ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছে গুগলের বিশেষ ডুডল। এরপর ধারাবাহিকভাবে এ সময় যে সংস্থা ও সেবাদানকারীরা সেবা দিচ্ছে সেসব কর্মীদের মনোবল বাড়ানোর জন্যও গুগল নতুন নতুন ডুডল বানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫০ তম বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল

আপডেট সময় ০৯:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০