ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহ মেডিকেলের পাঁচ চিকিৎসক করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

এবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পাঁচ চিকিৎসক, নার্স ও কর্মচারী মিলে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও ময়মনসিংহ শহরের ১, জেলার মুক্তাগাছার ২, হালুয়াঘাট ১, ফুলবাড়িয়া ১, ফুলপুর ২, ত্রিশালে ১ জন, জামালপুর জেলার ৭ জন, নেত্রকোণা জেলায় ৪ জন ও টাঙ্গাইল জেলার ১ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। বলেন, আজ মমেকের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।

অধ্যক্ষ আরও জানান, এদিন ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মাঝে ৩৪ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। যেখানে মমেক হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ ১৪ স্বাস্থ্যকর্মী। এছাড়াও ময়মনসিংহ নগরে ১, জেলার মুক্তাগাছার ২, হালুয়াঘাট ১, ফুলবাড়িয়া ১, ফুলপুর ২, ত্রিশালে ১ জন, জামালপুর জেলার ৭ জন, নেত্রকোনা জেলায় ৪ জন ও টাঙ্গাইল জেলার ১ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, গত বৃহস্পতিবার শেরপুর থেকে অন্তঃসত্ত্বা নারী এখানে ভর্তি হন। পরের দিন অস্ত্রোপচারের মাধ্যমে তার ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার ভোরে তাকে আইসিইউতে রাখা হয়। পরের দিন তার নমুনা হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকালই জানা যায়, ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত।

এর আগে গত সপ্তাহে মেডিসিন ওয়ার্ডে একজন এবং ডায়ালাইসিস ওয়ার্ডে দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী তথ্য গোপন করে চিকিৎসা নেন। এসব আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ময়মনসিংহ মেডিকেলের পাঁচ চিকিৎসক করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০