ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হজের স্বপ্ন পূরণ হচ্ছে গরিব আবদুল্লাহর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ ঘানার একটি প্রত্যন্ত গ্রামে তুরস্কের এক টিভি চ্যানেলের অনুষ্ঠানের জন্য দৃশ্যধারণ চলছিল। অনুষ্ঠান নির্মাতা একটি ড্রোনের সাথে ক্যামেরা জুড়ে দিয়ে ওপর থেকে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে ড্রোনটি গিয়ে নামে স্থানীয় একটি বাড়ির উঠানে।

উঠানে আজব বস্তুটিকে নামতে দেখে কৌতূহলবশত এগিয়ে আসেন বাড়ির কর্তা বৃদ্ধ আল হাসান আবদুল্লাহ। শুটিং ইউনিটের এক কর্মীর কাছে তিনি জানতে চান জিনিসটি কী? তারা ওই বৃদ্ধকে বলেন এটির নাম ড্রোন, এটি আকাশে উড়ে উড়ে ভিডিও ধারণ করছে। এ পর্যায়ে দরিদ্র আবদুল্লাহ তাকে বলেন, এটি কি আরো বড় করে বানানো যায়, যাতে চড়ে আমি মক্কা যেতে পারব হজ করতে? আমার তো বিমানে চড়ে যাওয়ার মতো টাকা নেই।

দরিদ্র বৃদ্ধের কথাগুলো দাগ কাটে ওই টিভি ক্রুর মনে। বৃদ্ধের ছবিসহ তার হজের আকুতির কথা লিখে একটি পোস্ট দেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় খবরটি। যা শেষ পর্যন্ত নজরে আসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ কাভুসওগলুর। বৃদ্ধের মনোবাসনা পূর্ণ করার সিদ্ধান্ত নেন তিনি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে খুঁজে বের করা হয় ওই বৃদ্ধকে। তুরস্কের সরকারি খরচে তাকে হজে পাঠানোর সমস্ত আয়োজন করা হয়। গত শুক্রবার ঘানার আক্রা থেকে তুরস্কের ইস্তাম্বুলে আসেন আল হাসান আবদুল্লাহ। সেখান থেকে তিনি যাবেন মক্কা।

হজের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই খবরে ভীষণ আপ্লুত আবদুল্লাহ। তুরস্কের আনাদোলু বার্তাসংস্থাকে তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর আমার এই স্বপ্ন পূরণে যারা সাহায্য করেছেন তাদের জন্য দোয়া করি। তুরস্কের সাহায্য আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি এ ঘটনা মুসলিমদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বৃদ্ধিতে সহায়ক হবে’।

তুর্কি সরকারের নির্দেশে আবদুল্লাহর হজের বিষয়টি দেখভাল করছে দেশটির একটি দাতব্য সংস্থা, যারা ঘানায় বিভিন্ন কর্মকা পরিচালনা করে। সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান জিহাদ গোকদেমির জানিয়েছেন, ইস্তাম্বুলভিত্তিক টিভি চ্যানেল ও সংবাদসংস্থা টিআরটির এক কর্মীর টুইটের মাধ্যমে বিষয়টি সবার নজর কাড়ে। সবাই আবদুল্লাহর হজ স্বপ্ন পূরণে আন্তরিক হয়ে ওঠেন। অনেক ব্যবসায়ী ও কোম্পানি এ বিষয়ে সহায়তাও করতে চেয়েছে। ঘানার তুর্কি দূতাবাসের এক পুলিশ অফিসার আবদুল্লাহকে খুঁজে বের করেছেন’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হজের স্বপ্ন পূরণ হচ্ছে গরিব আবদুল্লাহর

আপডেট সময় ০২:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭