ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা যুদ্ধের সৈনিকদের আরও একবার কুর্নিশ গুগলের

আকাশ আইসিটি ডেস্ক: 

জাতি-ধর্ম-বর্ণ ভুলে মানবসভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে করোনাভাইরাসের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছেন, গুগল তাদের ডুডলের মাধ্যমে পরিচয় করাচ্ছে সেই সৈনিকদের সঙ্গে।

একই সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে তাদের লড়াইকে। গুগল ধন্যবাদ জানাতে বানিয়েছে সিরিজ। সেখানে তারা এর আগে সামনে এনেছিল চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। এবারের সিরিজে তারা সামনে আনল বাকি করোনা সৈনিকদের। যারা রাতদিন নীরবে নিরলস পরিশ্রম করছেন।

গুগল ইন্ডিয়া টুইটে জানিয়েছে, ‘সব সৈনিককে ধন্যবাদ জানার সবচেয়ে ভালো উপায় ঘরে বসে থাকা। এক অন্ধকার যুগ আমরা পেরিয়ে যাব।’

১৮ এপ্রিলের ডুডলে খাদ্য পরিষেবা, কৃষিকাজ, মুদিখানা এবং গবেষকদের কথা তুলে ধরা হয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত এ সিরিজ চলবে বলে জানিয়েছে গুগল।

গুগল লিখেছে– করোনা বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলছে। এ সময় একে অপরকে সাহায্য করতে এগিয়ে আসছেন। তাই যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন, তাদের নতুন করে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করছি। এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিষেবা দিচ্ছেন তাদের সম্মান জানাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা যুদ্ধের সৈনিকদের আরও একবার কুর্নিশ গুগলের

আপডেট সময় ০৯:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০