ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী সিঙ্গাপুর কানাডা নয় বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

ওপার বাংলার শিল্পী বললে খুব রেগে যেতেন রাজ্জাক সাহেব: শুভাশিস

অাকাশ বিনোদন ডেস্ক:

‘রাজ্জাক সাহেব ছিলেন আপাদমস্তক বাঙালি। তাকে ওপার বাংলার শিল্পী বললে খুব রেগে যেতেন। বলতেন আমার পরিচয় আমি বাঙালি। আমি শিল্পী। এপারও বাংলা, ওপারও বাংলা।’ কথাগুলো বলেছেন কলকাতার বিখ্যাত কৌতুক ও চরিত্রাভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়।

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের মৃত্যুতে তিনি শোকস্তব্ধ। নায়করাজের সঙ্গে অনেক স্মৃতি তার। কাজ করেছেন স্বপন সাহা পরিচালিত ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’সহ বেশ কিছু ছবিতে।

মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকেই রাজ্জাককে নিয়ে টুকরো টুকরো স্মৃতি ভিড় করছে শুভাশিসের মনে। তার মতে, ‘বাংলাদেশের এই খ্যাতিমান অভিনেতা ছিলেন একেবারে মাটির মানুষ। তাকে বাংলাদেশের “উত্তম কুমার” বলা হতো তাকে। এত বড় তারকা হয়েও তাকে কখনোই তারকাসুলভ আচরণ করতে দেখিনি। ওনার ব্যবহারে কখনোই তা প্রকাশ পেত না। খুব বড় মনের মানুষ ছিলেন তিনি।’

শুভাশিস তার প্রিয় অভিনেতার থেকে একবার বকাও খেয়েছিলেন বলে জানিয়েছেন। তবে তার সঙ্গে মধুর স্মৃতিই বেশি, ‘প্রখ্যাত পরিচালক স্বপন সাহার ছবির মাধ্যমেই টালিউডে পা রাখেন রাজ্জাক সাহেব। টালিউডে তার অভিনীত প্রায় সব ছবিরই পরিচালক স্বপন সাহা। অত্যন্ত নিষ্ঠা এবং নিয়মমাফিক কাজ করতেন তিনি। শুটিং শুরু হওয়ার আগে নিয়ম করে অনুশীলন করতেন। টালিউডে ওনার পরম বন্ধু ছিলেন বুবুদা অর্থাৎ অভিনেতা সমিত ভঞ্জ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

ওপার বাংলার শিল্পী বললে খুব রেগে যেতেন রাজ্জাক সাহেব: শুভাশিস

আপডেট সময় ০১:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭