ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

‘ফার্স্ট ব্লাড’ অভিনেতা ব্রায়ান ডেনেহির মৃত্যু

আকাশ বিনোদন ডেস্ক: 

হলিউডের বৈচিত্র্যপূর্ণ অভিনেতা ব্রায়ান ডেনেহি ৮১ বছর বয়সে মারা গেছেন। মোটাসোটা ও দরাজ কণ্ঠের এই গুণী অভিনেতা শুধু বড় পর্দায় নয়, মঞ্চেও তিনি উইলিয়াম শেকসপিয়ার, অ্যান্টন চেখভ, ইউজিন ও’নিল, আর্থার মিলারের নাটকের অনবদ্য অভিনেতা ছিলেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেনে ব্রায়ানের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার প্রতিনিধি।

বিশাল কাঠামোতে ভালো ও মন্দ উভয় চরিত্রকেই সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে পারতেন পৌরুষদীপ্ত এই অভিনেতা। ব্রায়ান ডেনেহি তার অভিনয় জীবনে গোল্ডেন গ্লোব, লরেন্স অলিভার অ্যাওয়ার্ড, দু’বার টনি অ্যাওয়ার্ডস এবং ছয়বার এমিস মনোনয়ন লাভ করেছেন।

ব্রায়ান অভিনীত সিনেমার মধ্যে লুকিং ফর মি. গুডবার, ফাউল প্লে, লিটল মিস মার্কার, স্প্লিট ইমেজ, লিগাল ইগলস, মাইলস ফ্রম হোম, রিটার্ন টু স্নোয়ি রিভার, রোমিও অ্যান্ড জুলিয়েট, টমি বয়, ইত্যাদি উল্লেখযোগ্য। জনপ্রিয় অনেক টিভি মুভি ও সিরিজেও তিনি অভিনয় করেছেন।

ব্রায়ানের মৃত্যুতে হলিউড ও ব্রডওয়েতে শোকের ছায়া নেমেছে। মৃত্যুকালে তিনি প্রথম স্ত্রীর ঘরে তিন সন্তান ও দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই সন্তান রেখে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

‘ফার্স্ট ব্লাড’ অভিনেতা ব্রায়ান ডেনেহির মৃত্যু

আপডেট সময় ১১:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০