ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর ত্রাণ পেতে ১০০ টাকায় রেজিস্ট্রেশন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। এই সাহায্য পেতে রাজধানীর বাড্ডা দক্ষিণ আনন্দনগর মাঠে চেয়ার-টেবিলে বসে চলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ত্রাণ সহায়তা পেতে গরিব ও ছিন্নমূল মানুষ ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে খাতায় নাম লেখাতে আসেন। সঙ্গে তাদের দিতে হয় ১০০ টাকা করে। এভাবে প্রায় ১১৫ জনের কাছ থেকে আদায় করা হয় টাকা।

প্রতারণার এমন খবর পৌঁছায় পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মনির হোসেন, কাউসার আহমেদ, রমজান আলী, সোবহান ফকির, সজীব ও জসিম।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম দৈনিক আকাশকে বলেন, ‘ছিন্নমূল মানুষকে প্রধানমন্ত্রীর ত্রাণের আশ্বাসে শুক্রবার বিকালে বাড্ডার দক্ষিণ আনন্দনগর এলাকায় জড়ো হয়ে একটি প্রতারক চক্র টাকায় আদায় করছিল। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। এসময় সাড়ে ১১ হাজার টাকাসহ ১১৫ জনের নামের তালিকার একটি খাতা এবং ছবি ও ভোটার আইডি কার্ড উদ্ধার হয়।’

ওসি বলেন, ‘চাল চোর, তেল চোর দেখেছি কয়েকদিন। কিন্তু এমন আধুনিক প্রতারক বের হবে ভাবতে পারিনি। আজই মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।’

ত্রাণের নামে কেউ টাকা চাইলে পুলিশকে অবহিত করতে বলেন তিনি। সেই সঙ্গে চক্রটিতে আর কেউ জড়িত থাকলে তাদের কেউ আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর ত্রাণ পেতে ১০০ টাকায় রেজিস্ট্রেশন

আপডেট সময় ১১:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০