ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে সম্মতি ট্রাম্পের ‘সাসপেন্ড কোনো বিচার নয়’,ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ঢাকা বাঁচাতে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে: আবদুস সালাম

একজনের মরদেহসহ থাইল্যান্ড থেকে ফিরলেন ৪৮ বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আটকে পড়া ৪৮ জন যাত্রী ও একজনের মরদেহ নিয়ে দেশে ফিরেছে একটি বিশেষ ফ্লাইট। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৪ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম, পিআর) কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনুমোদন নিয়েই ফ্লাইটটি ঢাকায় এসেছে।’

মরদেহ আনার বিষয়ে জিএম বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি চিকিৎসার জন্য অনেক আগেই সেখানে গিয়েছিল। এরপর তার মৃত্যুর পরে লাশ দেশে আনার কোনো ব্যবস্থা ছিল না। তাই সাধারণ যাত্রীদের সঙ্গে তার মরদেহও আনা হচ্ছে।’

কামরুল ইসলাম আরও বলেন, ‘আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬টি ইউএস-বাংলার ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দুটি ফ্লাইট কলকাতা থেকে দেশে ফিরবে। ভারতে আটকে পড়া বাংলাদেশিরা শুধু ওই ফ্লাইটে ফিরতে পারবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

একজনের মরদেহসহ থাইল্যান্ড থেকে ফিরলেন ৪৮ বাংলাদেশি

আপডেট সময় ০৭:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০