ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

করোনা: ‘দ্য লায়ন কিং’ অ্যানিমেটর আন সুলিভানের মৃত্যু

আকাশ বিনোদন ডেস্ক: 

‘দ্য লিটল মারমেইড’ ও ‘দ্য লায়ন কিং’র মতো ডিজনির জনপ্রিয় অনেক অ্যানিমেশন সিনেমার বর্ষীয়ান অ্যানিমেটর আন সুলিভান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

দ্য হলিউডের রিপোর্টার জানায়, ৯১ বছর বয়সী এই বিখ্যাত অ্যানিমেটর করোনা সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন। উডল্যান্ড হিলস ভিত্তিক অবসরপ্রাপ্তদের সংস্থা মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ড’র পক্ষ থেকে তার মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়েছে।

প্রাক্তনীদের এই আবাসন থেকে তৃতীয় ব্যক্তি হিসেবে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন সুলিভান।

ওই সংস্থায় সবাই সুলিভানকে গিগলস বলে ডাকতেন। সংস্থার একজন ডিনা কুপারস্টক বলেন, আমার দেখা সবচেয়ে হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন সুলিভান। যখন তিনি হাসতেন তখন তার সারা শরীর যেন একসঙ্গে নেচে উঠতো। তার খিলখিলিয়ে হাসিটা ছিল খুব সংক্রামক। আশপাশের সবাইকে তা হাসিয়ে ছাড়ত।

১৯৫০ সালে স্নাতক শেষ করে সুলিভান ওয়াল্ট ডিজনিতে কাজ শুরু করেন। চার সন্তানকে লালন করার জন্য মাঝে তিনি কর্মবিরতি নেন। এরপর ১৯৭৩ সালে আবারও ডিজনিতে যোগ দেন।

সুলিভানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অলিভার অ্যান্ড কোম্পানি’, ‘দ্য লিটল মারমেইড’, ‘রোভার ডেঞ্জারফিল্ড’, ‘কুল ওয়ার্ল্ড’, ‘দ্য লায়ন কিং’, ‘হারকিউলিস’, ‘টারজান’, ‘ফ্যান্টাসিয়া’, ‘ট্রেজার প্লানেট’ ইত্যাদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

করোনা: ‘দ্য লায়ন কিং’ অ্যানিমেটর আন সুলিভানের মৃত্যু

আপডেট সময় ১০:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০