ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক: 

এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদারকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মার্চ ঢাকার ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক তরুণী মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাকিলুর রহমান তালুকদার সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে ওই মামলায় সাকিলুর রহমান তালুকদার সোহাগ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, সাকিলুর রহমান সোহাগ তালুকদার শুধু ধর্ষণই করেননি। তার বিরুদ্ধে দলের শৃংখলা ভঙ্গের আরও অভিযোগ রয়েছে। তাই তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে চিঠি কেন্দ্রে পাঠানো হয়েছে। যাতে স্থায়ীভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা বহিষ্কার

আপডেট সময় ০৭:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০