ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজের হজ আদায় না করে অন্যেকে হজ করানো যাবে কি?

অাকাশ নিউজ ডেস্ক:

হজ ইসলামের সর্বোত্তম ইবাদত। আর্থিক শারীরিক ও মানসিকভাবে সক্ষম ব্যক্তিদের ওপর হজ আদায় করা ফরজ। আর যাদের আর্থিক সামর্থ রয়েছে কিন্তু শারীরিক ও মানসিকভাবে অক্ষম তাদের পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে হজ আদায় করতে হবে। হজ্ব ইসলােমর একটি অন্যতম ইবাদত। একে জিহাদের সাথেও তুলনা করা হয়েছে। এ কারণে এতে ছওয়াবও বেশি এবং উপকারিতাও অনেক। হজ এবং ওমরা পালন করার নির্দেশ রয়েছে কুরআনুল কারিমে। সামর্থবানদের জন্য আল্লাহর পক্ষ থেকে এ নির্দেশ পালন করা ফরজ।

আবার কারো ওপর হজ ফরজ ছিল কিন্তু আদায় করার আগেই মারা যায়, তবে সে ক্ষেত্রে ওই ব্যক্তি জন্য অন্য কাউকে দিয়ে হজ আদায় করতে হবে। কিন্তু প্রশ্ন হলো- যে ব্যক্তি প্রথমে নিজের হজ আদায় করেনি, সে অন্যের পক্ষ থেকে বদলি হজ আদায় করতে পারবি কি? সে ক্ষেত্রে করণীয় কি?

অন্যের হজ পালনে করণীয়
যে ব্যক্তি প্রথমে নিজের হজ আদায় করেনি সে অন্যের পক্ষ থেকে বদলি হজ আদায় করতে পারবে না। আর এটা আলেমদের অভিমত। এ ব্যাপারে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন।

হাদিসে এসেছে-

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) এক ব্যক্তিকে ‘লাব্বাইক আ’ন শুবরামাহ’ বলতে শুনলেন। অতঃপর (তাকে) বললেন, শুবরামাহ কে?

সে বলল, আমার ভাই বা আমার আত্মীয়। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি তোমার হজ আদায় করেছ? সে বলল, ‘না’।
তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আগে তুমি নিজের হজ কর; তারপর শুবরামাহ’র হজ কর। (মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, বাইহাকি)

হাদিসের বর্ণনা অনুযায়ী কেউ যদি অন্যের হজ আদায় করতে চায়, তবে ওই ব্যক্তিকে আগে নিজের হজ আদায় করে নিতে হবে। অতঃপর অন্যের হজ আদায় করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজের হজ আদায় না করে অন্যেকে হজ করানো যাবে কি?

আপডেট সময় ০৫:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭